Banner

recentposts

হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯


 

হংকংয়ে একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনে বড় ধরনের আগুন লেগে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও ২৭৯ জনের নিখোঁজ রয়েছেন এবং আহত অনেকেই হাসপাতালে আছেন।

বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তা পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।

ভবনগুলোর ভেতরে এখনো অনেকে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সেক্ষেত্রে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দমকল কর্তৃপক্ষ।

তবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসছে বলে জানিয়েছেন নির্বাহী প্রধান জন লি। তিনটি ভবনে আগুনের শিখা দেখা যাচ্ছে না বলে জানান তিনি।

যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন দমকল কর্মীও আছেন বলে নগরীটির দমকল বিভাগ বিবিসিকে জানিয়েছে,  আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ শতাধিক কর্মী। ৩১ তলা ভবনগুলোতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে বেশ কয়েকজন দমকল কর্মী আহতও হয়েছেন।

কীভাবে আগুন লাগল তা এখনো জানা যায়নি। ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল।

No comments:

Post a Comment

Soratemplates is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design